রবিবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের একটি বেসরকারি ভবনে অনুষ্ঠিত হয়ে গেল পশ্চিমবঙ্গ দলিল সমিতির ৯ তম জেলা সস্মেলন। এদিনের এই সম্মেলনে হাজির ছিলেন পশ্চিমবঙ্গের দলিল লেখক সমিতির রাজ্য সহ সভাপতি ব্রজেন্দ্র কুমার বিশ্বাস,সভাপতি গোবিন্দ প্রসাদ ভট্রাচার্য,সর্ব ভারতীয় প্রাক্তন সম্পাদক সুবল পাল,কালিয়াগঞ্জ শাখার শিব প্রাসাদ দে সহ প্রমুখো। পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা করেন সর্ব ভারতীয় প্রাক্তন সম্পাদক সুবল পাল। প্রথমে জাতীয় পতাকা উত্তলন করে তারপর পশ্চিমবঙ্গ দলিল সমেতির পতাকা উত্তলন করা হয়। এদিনের সম্বেলনে দলিল সমিতির সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করা হয়। এই জেলা সস্মেলনে উত্তর দিনাজপুর জেলার ৭ টি ইউনিট হাজির ছিল বলে জানা গেছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নীচের লিংকে
https://www.youtube.com/embed/Z2tXRKwyXJk